
(৫ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:১৭ অপরাহ্ন
ঢাকা: পেশাগত দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও সাংবাদিকদের মিলনমেলা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে পদ্মা নদীর তীরবর্তী মাওয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই আয়োজনে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। বনভোজন ছাড়াও আয়োজনে ছিল নানা ধরনের বিনোদনমূলক প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্ত আড্ডা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, হাস্যরস ও আনন্দের ছোঁয়া। 
আয়োজকরা জানান, পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের জন্য এমন আয়োজন কেবল বিনোদনের নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকরা এমন আয়োজনের প্রশংসা করে কর্তৃপক্ষকে মাঝেমধ্যে মিলনমেলা আয়োজনের আহ্বান জানান।