
(৭ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৫ অপরাহ্ন
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ময়মনসিংহ ছাড়াও আশপাশের জেলা-উপজেলা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণ রোগী ভর্তি রয়েছে। এতে উদ্বিগ্ন নাগরিক ও চিকিৎসকরা। চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে সাড়ে সাত শতাধিক রোগী ভর্তি হয়েছে তার মধ্যে আজ একজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে ডেঙ্গু ওয়ার্ডে জেলার গৌরীপুরের রুস্তম আলীর ছেলে মো. রমজান (৫০) এর মৃত্যু হয়েছে। তিনি গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ভর্তি আছে।
এছাড়া এ বছর এখন পর্যন্ত ১৪ শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডেঙ্গু প্রতিরোধে সুরক্ষা নিতে সচেতন হওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা