banglahour

ভৈরবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, হাসপাতালে ভর্তি ২০

স্বাস্থ্য | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৫ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫০ অপরাহ্ন

 ভৈরবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে।  ২৪ ঘন্টায়  নতুন করে আক্রান্ত হয়েছে   অন্তত ২০ জন। হাসপাতালে । এছাড়া  ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে  ২ জন। নিহতের নাম হাবিবুর রহমান হাবিব ও আমিনুল ইসলাম সুজন ।   বিভিন্ন হাসপাতাল সুত্রে জানা গেছে । তবে চলতি মাসের ১  অক্টোবর  থেকে ৩০ অক্টোবর  পর্যন্ত  সরকারি - বেসরকারি হাসপাতালে  ডেঙ্গু জ্বরে  ২ হাজার রোগী সনাক্ত হয়েছে।   এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু  ওয়ার্ডের ইনচার্জ  মাহমুদা ইয়াছমিন । তিনি জানান, গত মাসের তুলনায়  এ মাসে ডেঙ্গু আক্রান্তের হার বেশি মনে হচ্ছে । তবে শহরে আক্রান্তের সংখ্যা বেশি ।  শুধু  শহরে নয়। গ্রামে ও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু । ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাযায়,  গত আগষ্ট  থেকে  অক্টোবর ৩০ তারিখ পযর্ন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ২শ ৮২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।  তাছাড়া  বেসরকারি ২০ টি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার  ১ হাজার ৭শর মতো পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হয়েছে ।  এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর জানান,ডেঙ্গু রোগের প্রকোপ অনেক বেড়েছে । শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩ মাসে ২শ ৮২ জন রোগী ভর্তি হয়েছে। তবে হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়া নরমাল স্যালাইন শেষ হয়ে  যাওয়ায়  স্যালাইন সংকট দেখা দিয়েছিলো। ১ সপ্তাহ আগে নতুন করে দেড়শ স্যালাইন আনা হলে ও সেটি ও শেষ  হয়ে  গেছে । তাছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে  আমরা  এন এস ওয়ান বিনামূল্যে পরীক্ষা করছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল