banglahour

ময়মনসিংহে "নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর" ভিন্ন অধিদপ্তরে নিয়ন্ত্রনের প্রতিবাদে মানববন্ধন পালিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৪:০৪ অপরাহ্ন

বর্তমানে "নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর" কে ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নেয়ার মাধ্যমে স্বতন্ত্র নার্সিং পেশাকে ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে এবং বাংলদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক উত্থাপিত দাবী সমূহ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে যৌথভাবে মানববন্ধন কর্মসুচী পালন করে "বাংলদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)", "বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)" ও "সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (ডিজিএনএম)”।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, ৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টা চলছে। বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহ শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সহ-সভাপতি আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুমা পারভিন, ছাত্র-ছাত্রী  বিষয়ক প্রতিনিধি মো. আব্দুল আহাদ খান ও সাবেক সভাপতি লুতফর রহমান প্রমুখ।

বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ন্যায্যতা ও ন্যায়নীতির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রত্যক্ষ হস্তক্ষেপে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন” সেবা পরিদপ্তর" যা উন্নীত  বর্তমানে "নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর"। এই প্রতিষ্ঠান ধ্বংশের যে কোন ষড়যন্ত্র বন্ধ করা না হলে  আরও কঠোর কর্মসুচী দেওয়া হবে বলে হুসিয়ারী দেন বক্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল