
(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৪:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৩ অপরাহ্ন
সারাদেশে প্রায় দেড় লক্ষাধিক পুলিশ সদস্য সুষ্ট নির্বাচন পরিচালনার জন্য সহায়তা করে যাবে এবং এই সংখ্যক পুলিশ সদস্য যেহেতু দীর্ঘদিন যাবৎ প্রকৃত নির্বাচনে দায়িত্ব পালনে ট্রেনিং ছিলোনা। সে কারণে প্রতিটি পুলিশ সদস্য যাতে নতুন করে ট্রেনিং গ্রহণ করে নির্বাচনে সবাই সুষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য আমাদের এই রেক্ট্রিকশন চলছে। সারা বাংলাদেশে একই সাথে প্রায় একশ পঞ্চাশটি সেন্টার থেকে তিনটি করে প্যাকেজ চলছে। আমরা অন্যান্য নির্বচনী আচরণবিধিসহ অডিঅন ক্যামেরা,ক্যামেরা কিভাবে ব্যবহার করতে হয় সুগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা নির্বাচনের দিন একটা দায়িত্বশীল আচরণ করতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা পুলিশ লাইনে পুলিশের জিমনেশিয়াম,অত্যাধুনিক পুলিশ ম্যাচ, বাইক গ্যারেজ এবং পুলিশ বক্স এর উদ্ভোধন কালে চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ বিপিএম এসব কথা বলেন।
তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রামের সমস্যা দির্ঘদিনের এখানে,পুলিশ, সেনাবাহিনী,আনসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরাও কাজ করছে, আমরা শুধু একটা প্রত্যাশা করবো প্রতিটি জণগোষ্ঠির কাছে যে আপনারা হুযোগী কিছু করবেন না। এমন কিছু করতে যাবেননা যে কোন কিছু শুনলেই যেন রিয়েক্ট না করে একটু খোঁজ নিবেন,আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবেন আমরা আপনাদের প্রতিটি তথ্য দেবো।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যেমে বিভন্ন প্রচার অপপ্রচার যেগুলো সত্য নয় সেগুলো বলা হচ্ছে অন্যদেশের ভিডিও আপলোড করে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা যাতে এগুলো দেখে বিভ্রান্ত না হই এবং বিভিন্ন পোষ্ট দেখে একজন আরেকজনের প্রতি আক্রোশ না করি। আগামী নির্বাচনকে নিয়ে অনেক ঘটনাই ঘটবে বা ঘটানোর চেষ্ঠা করবে এগুলো দেখে যাতে কোন অঘটন না ঘটায় সে দিকে সবার খেয়াল রাখতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর থানার ওসি মো: মাসুদ পারভেজসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।