
(১০ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৩ অপরাহ্ন
ভৈরব জেলা বাস্তবায়ন ও মামলা প্রত্যাহারের দাবীতে মোমবাতি প্রজ্বলন কর্মসুচী পালন করেছে ছাত্র - জনতা। আজ সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে ছাত্র- জনতা জেলা বাস্তবায়ন ও মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় সাইফুর রহমান শাহরিয়ার, জাহেদুল ইসলাম ও মহিউদ্দিন বলেন, গত সোমবার রেলওয়ে ষ্টেশনে শান্তি পুর্ণ আন্দোলনে ষ্টেশন মাষ্টার ও লোকো মাষ্টার হুইসেল বাজিয়ে আন্দোলনকারীদের উপর ট্রেন চালিয়ে দেয়ার চেষ্টা করে। এতে আন্দোলনকারীদের মাঝে কিছু লোক ক্ষিপ্ত হয়ে ট্রেনে পাথর ছুড়ে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ষ্টেশন মাষ্টার ও লোকো মাষ্টার দায়ী। আমরা সরকারি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি চাইনা। আমাদের শান্তি পূর্ণ আন্দোলন চলবে। জেলা বাস্তবায়নের জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আগামীকাল জুম্মার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করার জন্য ভৈরববাসীর প্রতি আহবান জানান ।