banglahour

অভিনেতা মন্টুর বাসায় বিদেশি পিস্তল-গুলি-ইয়াবা উদ্ধার, ছেলেসহ আটক ৪

অপরাধ | আশুলিয়া প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:০৭ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা মন্টুর বাসভবনে অভিযান চালায়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি ও শটগান কার্তুজ, দেশীয় অস্ত্র, সাড়ে তিন হাজার পিস ইয়াবা, গাঁজা এবং দেশীয় মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন—
১️ মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টু (মুসা) — অভিনেতা মন্টুর ছোট ছেলে
২️ মোজাম্মেল ভূঁইয়া (৪৪)
৩️ জাহিদুল আলম (২৪)
৪️ মাসুমা আক্তার রিয়া (২২)

এদিকে একই রাতে আশুলিয়ার কান্দাইল এলাকায় আলাদা অভিযানে আরও তিন যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে যৌথবাহিনী।

মোট সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি আলাদা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল