banglahour

কুড়িগ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

অপরাধ | কুড়িগ্রাম প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৫:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার হানাগড়ের মাথা এলাকায় বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে স্বামী-স্ত্রী দম্পতি গুরতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম শহরতলির হানাগড়ের মাথা এলাকার  চিহ্নিত ভূমিদস্যু ইয়াকুব আলী (উক্কু) (৫০), রিপন মিয়া (৩০) ও লিটন মিয়ার ( ২৫) লাঠিসোটা নিয়ে অসহায় রফিকুল ইসলামের বসতভিটা দখল করতে আসে। এতে তিনি ও তার স্ত্রী বাঁধা দিলে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। হামলায় গুরুতর হয় স্বামী রফিকুল ইসলাম ( ৪৫) এবং স্ত্রী কাকলি বেগম।

স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিপক্ষরা আচমকা জমি ঘিরতে আসে। এতে ওই দম্পতি বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়। এতে স্বামী -স্ত্রী দুজনেই আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এ ভর্তি করাই।
এ ব্যাপারে ইয়াকুব আলী ও রিপন মিয়ার মতামত জানতে একাধিকবার মুঠোফোন ফোন দিলেও তারা তা রিসিভ করেন নাাই। 
ভুক্তভোগী রফিকুল ইসলামের পরিবার জানায়, অপরাধীদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ্ লিখিত অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল