banglahour

রাঙ্গামাটির লংগদু জোনের অভিযানে ১৩ লক্ষ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

অপরাধ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৫:৪৫ অপরাহ্ন

রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে দীঘিনালা উপজেলার চৌধুরীপাড়া  এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।
গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল চৌধুরীপাড়া-দীঘিনালা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। 
শুক্রবার (৩১ অক্টোবর) আনুমানিক ৩টার সময় অপারেশন দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে মনের মানুষ সংলগ্ন পূর্ব পাশের রোডে একটি গ্রুপ। চৌধুরীপাড়া হতে  উত্তর দিকের রোডে অপর গ্রুপটি অভিযান শুরু করে।
তথ্য অনুসারে মনের মানুষ সংলগ্ন রোড দিয়ে চোরাকারবারী মালামাল নিয়ে যাওয়ার কথা। চোরাকারবারী দল সেনাবাহিনীর আগমন টের পেয়ে রাস্তা বদল করে চৌধুরীপাড়া রোডে আসতে থাকে। আনুমানিক ৩টার সময় পথিমধ্যে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ী এলাকায় মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে তাৎক্ষণিকভাবে বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দী অবৈধ মালামাল নজরে আসলে উক্ত এলাকা তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মালামালের বস্তা উদ্ধার করেন। যেখানে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্যসমূহ দীঘিনালা খাগড়াছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। 
চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।
লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকা জুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল