banglahour

ছিনতায়ের সময় নার্স হত্যা মামলার আসামী শরিফুল সহযোগীসহ আটক

অপরাধ | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১ নভেম্বর ২০২৫, শনিবার, ২:২৩ অপরাহ্ন

ফরিদপুরে পিস্তল দেখিয়ে গৃহবধুর স্বর্ণালংকার ছিনতাই ও  অপর একটি ছিনতাই এর সময় নার্স অরুনীমা ভৌমিককে রিক্সা থেকে ফেলে হত্যার ঘটনার প্রধান আসামী শরিফুল ইসলাম ও তার এক সহযোগীকে আটক করেছে র‍্যাব।

শনিবার দুপুরে প্রেস ব্রিফিং এ র‍্যাব-১০ অধিনায়ক এডিশনার ডিআইজি মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় পালানোর সময় শরিফুল ও তার সহযোগী রায়হান মোল্লাকে ফরিদপুরের সালথা উপজেলা থেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল, ধারালো চাকু, গাঁজা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক হওয়া শরিফুলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অভিযোগে ১০ টি মামলা রয়েছে।

শরিফুল ফরিদপুর সদর উপজেলার কবিরপুর গ্রামের ফারুক শেখের ছেলে। তার সহযোগী রায়হান মোল্লা একই গ্রামের আল্পতাফ মোল্লার ছেলে।

গত ২১ অক্টোবর ভোরে শহরের উত্তর শোভারামপুর এলাকার গৃহবধূ মঞ্জু রানী দাস তার বাড়ির সামনে পরিচ্ছন্নতা কাজ করার সময় শরিফুল ও তার সহযোগী  মোটরসাইকেলযোগে এসে পিস্তল দেখিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এর আগে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সকালে শরিফুল ও তার সহযোগীরা একই কায়দায় ছিনতাই এর সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স অরুনীমা ভৌমিক ছিনতাইকারীদের হাতে নিহত হন। শরিফুল ওই মামলার প্রধান আসামী।

এদিকে আটক শরিফুলের দেয়া তথ্যানুসারে পাবনা থেকে চুরি করে আনা একটি মোটরসাইকেল খুলনা থেকে উদ্ধার করেছে র‍্যাব। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল