banglahour

বর্তমান সরকারের কার্যক্রমে জনগণ সন্দিহান হয়ে পড়েছে: ব্যারিস্টার কায়সার কামাল

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১ নভেম্বর ২০২৫, শনিবার, ৪:৪৩ অপরাহ্ন

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন,

“যে ভোটের জন্য মানুষ হত্যা, গুম ও ক্রসফায়ারের শিকার হয়েছিল, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সেই ভোটের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে মানুষ সেই প্রত্যাশা নিয়ে এখন সন্দিহান।”

শনিবার সকালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সৈয়দ নজরুল ইসলাম ভবনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন,

“শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিলেন, আর এখন আমরা নতুন প্রতারকের জন্ম দেখছি। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সমন্বয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ এখনো জাতির সামনে উপস্থাপন করা হয়নি। অবিলম্বে সেই সনদ প্রকাশ করতে হবে, প্রতারণা বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন,

“ফ্যাসিস্ট হাসিনা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, আইনের শাসনকে ব্যক্তির শাসনে পরিণত করেছিলেন, সংসদকে বানিয়েছিলেন রাবার স্ট্যাম্প। এমনকি বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করেছিলেন, যার ফলে প্রধান বিচারপতি এস কে সিনহা দেশত্যাগে বাধ্য হন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,

“যারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি তাদের কথায় যদি নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা করা হয়, তাহলে একাত্তরের চেতনা, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং জুলাই আন্দোলনের চেতনায় আইনজীবী সমাজ দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নূরুল হক, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, সহিদুজ্জামান, আব্দুল্লাহ আল মাহবুব ও পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল আজিজ টুটুলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

দ্বিবার্ষিক এই কাউন্সিলে ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল