banglahour

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

রাজনীতি | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ১ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:০৭ অপরাহ্ন

পিরোজপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা  বাস্তবায়নে  আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। প্রধান বক্তা ছিলেন,  পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ শেখ।
অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আলাউদ্দিন হাওলাদার চাঁন শেখ এর  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক শেখ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম শেখ, পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিজাম শেখ ও ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিফ আহমেদ রাজীব প্রমুখ।

অনুষ্ঠান  সঞ্চালনা করেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম আকন রেজা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়নই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

এই ৩১ দফা শুধু ঘোষণা হয়ে থাকবেনা। কথায় না থেমেই এটি বাস্তবায়ন হবে প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে পৌঁছাবে, প্রতিটি ঘরে জনগণ জানতে পারবে “এই দফাটি তাদের জীবনের জন্য কী মানে রাখে?”

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল