
(১০ মাস আগে) ১ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:১৩ অপরাহ্ন
"সাম্য ও সমতায়, দেশ গর সমবায় "প্রতিপাদ্যে মোংলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো: জুবাইর হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, জামায়াত নেতা আনিসুর রহমান সহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ক্যাটাগরি সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, বলেন, নিজেদের টাকা নিজেদের কাজে লাগাতে পারছেন এবং এ টাকা বেহাত হওয়ার কোন সম্ভাবনা থাকে না, তাই সকলকে সমবায় সমিতি মূলনীতিতে সমিতি পরিচালনা করার আহ্বান জানান।