banglahour

ব্যক্তি নয়, দলকে শক্তিশালী করতে হবে

রাজনীতি | শেখ মনির হোসেন, ফরিদপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ২:৫৫ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রের জাল ছিড়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার দুপুরে ফরিদপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এসব কথা বলেন। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে তিনি আরো বলেন, ব্যক্তি নয়, দলকে  শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন দ্বিধা বিভক্তি ভুলে তার জন্য কাজ করলেই ধানের শীষের বিজয় হবে। আগামী নির্বাচনে দ্বিধা বিভক্তি ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে ‌সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল