
(১ বছর আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৩:০৪ অপরাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হিলালী পাড়া এলাকার আব্দুস সালামের বাড়ীর গোয়াল ঘরের দেয়াল কেটে সংঘব্ধ একটি চোরের দল ৩ চুরি করে। চোরেরা গরু নিয়ে পিকআপ যোগে পালানোর সময় গ্রামের লোকজন চিৎকার করতে থাকে এবং তাদের পিছনে থেকে ধাওয়া করে। এসময় নাসিরাবাদ নামক স্থানে স্থানীয়দের বাধার মুখে পড়ে পিক আপটি নেমে আতœরক্ষার জন্য চোর পুকুরে ঝাঁপ দেয় এবং পিকআপ টি পালিয়ে যায়। পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা তাদের বেধরক পিটুনি দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। এ ছাড়াও আহত একজনকে হাপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের মধ্যে কাওসার আলী নামের একজনের পরিচয় পাওয়া গেছে। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গারামারা গ্রামের আলেক আলীর পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষযটি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে হিলালীপাড়া এলাকার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন ও হাসাপাতালে ১ জন মারা যায়। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া নেয়া হবে।