banglahour

ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(১ বছর আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৬:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৩শ ০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাত হোসেন সানি,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী,সাঃ সম্পাদক জিল্লুর রহমান,কটিয়াদী ব্লকে উপ-সহকারি মইনুল ইসলাম,মোঃ লিটন মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ ।

উপজেলা কৃষি কর্মকর্তা দৈনিক ভোরের আকাশকে জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, মুগ,সরিষা,সূর্য্যমূখী, চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ,মসুর  ও সার ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদরের ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৩শ’ ০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় উপজেলা কৃষি বিভাগ ।প্রতিটি ফসলের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্চে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল