
(১ বছর আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৬:১৬ অপরাহ্ন
খালিশপুর থানা পুলিশ গত ১ নভেম্বর খালিশপুর থানাধীন খালিশপুর আবাসিক এলাকা হতে আসামী জয় কাজী জুবায়ের (২৫) নামে এক মাদক কারবারিকে ১০৫ পিস ইয়াবা সহ আটক করেছে। তার পিতা-ইসহাক কাজী, গ্রাম -রতনদিয়া, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, এ/পি সাং-খালিশপুর হাউজিং, থানা-খালিশপুর। পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।