
(১ বছর আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৯:২৫ অপরাহ্ন
ফরিদপুরের ভাঙ্গায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এ সময় ঘড়বাড়ি ও দোকান ভাংচুরেরও ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার হামীরদী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নারী পুরুষ সকলেই দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
একটি জমি সংক্রান্ত সালিশ বৈঠকে সমঝোতা না হওয়ায় সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বর এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।
ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, আহতদের মধ্যে ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৬ জন ভাঙ্গা হাসপাতালে ভর্তি আছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসনে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে।