banglahour

মুক্তাগাছায় তাঁতী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৯:৩১ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ কামরুজ্জামান লেবু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. জাহাঙ্গীর আলম, মোঃ হাফিজুর রহমান খান মন্জু, মোঃ মতিউর রহমান, মুক্তাগাছা উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জনাব শহীদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি ও আরিফ রব্বানী টুটুল। ময়মনসিংহ জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান এবং কেন্দ্রীয় তাঁতী দলের নেতা সুরুজ কবির খান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি ডাঃ মোঃ রুহুল আমিন, এবং সঞ্চালনা করেন জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন মন্ডল।

সভায় বক্তারা বলেন,তাঁতী দল বিএনপির আন্দোলন ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনের ঐক্য ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন নেতৃত্ব গড়ে তোলাই এখন সময়ের দাবি।
তাঁরা মুক্তাগাছা উপজেলা ও পৌর তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব করেন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল