banglahour

লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

অপরাধ | মির্জা মাহামুদ হোসেন রন্টু, নড়াইল প্রতিনিধ

(১ বছর আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:৩৪ পূর্বাহ্ন

নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় মোল্যা (২৬)। তিনি লোহাগড়া থানার কালনা গ্রামের মোঃ বিলায়েত হোসেন মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গত ০১ নভেম্বর (শনিবার) রাতে পৌরসভাধীন কুমারকান্দা গ্রামের জোড়া পোল ব্রিজের নিচে পাকা রাস্তার পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আমিরুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ওই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মোঃ হৃদয় মোল্যার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন,

“মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল