banglahour

জুলাই সনদ বাস্তবায়নে জরুরি সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের সভা

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ৩:৪০ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রস্তুতি নিয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ, আসন্ন গণভোটের সময় ও বিষয়বস্তু নির্ধারণসহ সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনার মাধ্যমে বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়।
তবে কিছু সংস্কার প্রস্তাব এবং গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত ও মতপার্থক্য এখনো রয়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

উপদেষ্টা পরিষদ মনে করে,গণভোট কখন অনুষ্ঠিত হবে, এর বিষয়বস্তু কী হবে এবং জুলাই সনদে উত্থাপিত ভিন্নমতগুলো কীভাবে সমাধান করা হবে—এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি।

সভা থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়,এমন ঐক্যবদ্ধ নির্দেশনা পেলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই—এ বিষয়টি সবার বিবেচনায় রাখা প্রয়োজন।

সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

উপদেষ্টা পরিষদের এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলা হয়,দেশের গণতান্ত্রিক রূপান্তরকে সুসংহত করতে জুলাই সনদ একটি ঐতিহাসিক মাইলফলক। এর বাস্তবায়ন বিলম্বিত হলে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল