banglahour

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকী নড়াইলে দোয়া মাহফিল

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু ​নড়াইল প্রতিনিধি

(৬ মাস আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:২৬ অপরাহ্ন

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সাবেক মন্ত্রী এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য  তরিকুল ইসলাম এঁর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নড়াইলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ নভেম্বর সোমবার দুপুরে ত দলীয় কার্যালয়ের সামনে চৌরাস্তায় প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সদর উপজেলা ও নগর বিএনপি  এই সভার আয়োজন করে।

​অনুষ্ঠানে নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক  আলহাজ্ব মনিরুল ইসলাম, ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপি।সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জজ স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক মনজুরুল সাঈদ বাবু 
সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান,। 
এছাড়া  আলোচনা সভা ও দোয়া মাহফিলে সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা  উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল