banglahour

শামা-বাবুল-নায়াব এর মনোনয়ন চূড়ান্ত :অপেক্ষায় ফরিদপুর-১

রাজনীতি | শেখ মনির হোসেন ফরিদপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৪ পূর্বাহ্ন

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেন।

ফরিদপুর-৩ (সদর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর মেয়ে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারন
সম্পাদক নায়াব ইউসুফকে মনোনয়ন দেওয়া হয়েছে। নায়াব ইউসুফ ঢাকা উত্তর মহিলা দলের আহবায়ক ছিলেন। গত ১৫ বছর বিএনপির লড়াই সংগ্রামে অংশ নিয়ে পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে রাজনীতিতে আলোচনায় আসেন নায়াব ইউসুফ। ফরিদপুরের
রাজনীতিতে নেতৃত্ব দেওয়া চৌধুরী কামাল ইবনে ইউসুফ ২০২০ সালের ০৯ ডিসেম্বর মৃত্যু বরণ করলে তিনি তার পিতার ফরিদপুর সদর নির্বাচনী আসনের হাল ধরেন।

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে মনোননয়ন দেওয়া হয়েছে। বিএনপির রাজনীতিতে যে ক’জন নারী
আন্তর্জাতিকভাবে ভূমিকা রেখেছেন তার মধ্যে শামা ওবায়েদ অন্যতম। বিগত দিনে দীর্ঘ লড়াই সংগ্রামে শামা ওবায়েদের বলিষ্ঠ নেতৃত্ব তাকে জনপ্রিয় করে তুলেছে।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৪০ বছরে বিএনপির রাজনীতিতে বাবুল এর অবিচ্ছেদ্য ভূমিকা রয়েছে।

তবে বিএনপির হেভিওয়েট দুই নেতা শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল একই এলাকার বাসিন্দা হওয়ায় দলীয় সিদ্ধান্তে বাবুল ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এদিকে চারটি আসনের মধ্যে তিনটিতে মনোনয়ন নিশ্চিত করলেও ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। এই আসনে সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা শামসুদ্দিন মিয়া ঝুনুর নাম আলোচনায় রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল