banglahour

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো গৃহবধূর

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:২৬ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মিলি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেলপথে এ ঘটনা ঘটে।

তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ  ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শওকত হোসেন জানান,  মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক স্থানে খুলনা থেকে ঢাকাগামী  জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে মিলি আক্তার।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে ‌‌। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল