banglahour

বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:৩১ অপরাহ্ন

ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে বিনা অডিটোরিয়ামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শরীফুল হক ভ‚ইয়ার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবায়ের হোসাইন বাবলু।
কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. জি এম মজিবর রহমান, বাউরেসের পরিচালক প্রফেসর ড. হাম্মাদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, বিনার পরিচালক ড. আজিজুল হক, বিনা পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম  আনিসুজ্জামান আনিস ও শফিকুল আলম সোহেল।
কর্মশালার শুরুতেই কৃষি গবেষণা ও সাফল্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিনা’র পরিচালক (গবেষণা), ড. মো. হোসেন আলী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিনা ২২ টি ফসলের ১৩৫ টি জাত উদ্ভাবন করে দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পুরণে অবদান রাখছে। মানুষের তুলনায় জমি কম হওয়ায় স্বল্প সময়ে অধিক ফলনশীল জাত উদ্ভাবন করতে হবে। কর্মশালায় দেশব্যাপী বিনা উদ্ভাবিত বিভিন্ন জাতের বীজ উৎপাদনে অবদানের জন্য ২১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কর্মশালায় বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা, কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল