
(৬ মাস আগে) ৫ নভেম্বর ২০২৫, বুধবার, ৯:০৬ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসন বাদরেখে ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এদিকে খুলনায় বিএনপি'র পাঁচ আসলে ঘোষিত প্রার্থীদের নিয়ে বিএনপির কর্মীদের মাঝে দেখামিলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
খুলনা-২ আসনে খুলনা বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠণিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল,খুলনা-৫ সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী এবং খুলনা-৬ খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা
হয়েছে। গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। প্রার্থী ঘোষণায় খুলনা-২ আসনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র উপর আস্থা রেখেছে দলটি। আর খুলনা-৬ আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে প্রার্থী মনোনীত করে চমক দেখিয়েছে বিএনপি।
খুলনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়ে তার রাজনীতির হাতে খড়ি। একসময় ছাত্রদলকে শক্তিশালী করার মধ্য দিয়ে নিজ যোগ্যতা ও পরিশ্রমের মধ্য দিয়ে
কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদকের পদে অসিন হন।
ফ্যাসিস্ট সরকারের বন্ধকৃত কল কারখানার সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। বিগত দিনে এর অঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে দুঃখ দুর্দশা লাগবের চেষ্টা করেছেন বলে খুলনা সবচেয়ে অবহেলিত অঞ্চলের সাধারণ মানুষরা জানিয়েছে। তবে তাকে নমিনেশন দেয়ায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ যার উপরে নাই খুশি হয়েছে। আগামী দিনে খুলনার মৃত শিল্পাঞ্চল শিল্পকল কারখানা চালুর মধ্য দিয়ে উজ্জীবিত করবেন শিল্পাঞ্চল এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
খুলনা-৪ আসনে বিএনপি'র কেন্দ্রীয় সংসদের প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি দায়িত্ব পান। বর্তমান তিনি বিএনপি'র কেন্দ্রীয় সংসদের প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দিঘলিয়া রূপসা তেরোখাদার মানুষের পাশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই কাজ করে আসছেন। বিএনপিকে তিনি এখানে সংঘটিত করেছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করেছেন। তাকে নমিনেশন দেয়ায় ভৈরব রূপসা আত্রাই নদীর ও তেরোখাদার মানুষ পাশ দিয়ে বহমান দিঘলিয়া-রুপসা ও তেরোখাদা উপজেলার মানুষ
স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে ।
খুলনা-৫ আসনে আলী আসগর লবি ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।তিনি ইতিপূর্বে খুলনা দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফুলতলা ও ডুমুরিয়া এলাকার মানুষ তাকে নমিনেশন দেয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খুলনার ক্রীড়া উন্নয়নে ইতিপূর্বে ব্যাপক ভূমিকা পালন করেছেন তিনি। তিনি বিসিবির সভাপতি থাকাকালীন খুলনা ক্রিকেট স্টেডিয়াম গড়ার একজন অন্যতম কারিগর বলে ক্রীড়া মোদীরা জানিয়েছেন।
খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিঃতাকে খুলনা-৬ আসনে মনোনয়ন দিয়েছে। তিনি দীর্ঘ দিন রাজপথে। ছাত্রদল থেকে তার রাজনীতি শুরু। তাকে নমিনেশন দেয়ায় খুলনায় একটি চমক সৃষ্টি হয়েছে। তাকে নমিনেশন দেয়ায় নেতাকর্মীরাও উৎফুল্ল