banglahour

দিনাজপুর সদরে খালেদা জিয়া প্রার্থী হওয়ায় মহিলা দলের আনন্দ মিছিল

রাজনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৯ মাস আগে) ৫ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৪৭ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে  বুধবার বিকেলে ( ৫ নভেম্বর)  আনন্দ মিছিল করেছে।  জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি’র নেতৃতে অংশ নেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সুলতানা রাজিয়া জুই, সাবেক সভাপতি নাজমা মসির, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন, সাধারন সম্পাদক স্বপ্না, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, সাধারন সম্পাদক সালমা আক্তারসহ জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীগণ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল