banglahour

কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের সমর্থকদের রেলপথ আটকে বিক্ষোভ

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

কুমিল্লা ১০ নাঙ্গলকোট-লালমাই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে।।  বুধবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার রেল স্টেশনে বিকেল সাড়ে চারটা থেকে এক ঘন্টাব্যাপি অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে মিছিল স্লোগান করা শুরু করে মোবাশ্বের সমর্থকরা।  এসময় পার্শ্ববর্তী লাকসাম সাগরওকা  ও হাসানপুর মহানগর গোধুলী স্টেশনে একাধিক ট্রেন আটকা পরে। 
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। 
এদিকে বিএনপি'র মনোনয়ন ঘটনার আগে থেকেই কুমিল্লা-১০ লালমাই-নাঙ্গলকোট আসনে বিএনপি'র মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া এবং কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য মোবাশ্বের আলম ভুইয়া। 
বুধবার বিকালে মোবাশ্বের আলম ভুইয়ার সমর্থকরা রেল পথ অবরোধ করে বিএনপি'র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবি জানান। এ সময় তারা আবারো কুমিল্লা- ১০ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করে। 
এসময় বিএনপি নেতা মোঃ  ইউসুফ মজুমদার বলেন, মোবাশ্বের আলম ভাইয়া দীর্ঘদিন যাবত কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই অঞ্চলে বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন।  তার সমর্থকরা ভেবেছিল তিনি মনোনয়ন পাবেন।  কিন্তু মনোনয়নের পরিবর্তন হওয়ায় এখন বিক্ষুব্ধ মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা চাই এই মনোনয়ন কেন্দ্রীয় বিএনপি আবারও পুনঃ বিবেচনা করবে।

যুবদল কর্মী সোহাগ হাসান বলেন, বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেলপথ অবরোধ করে। আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোবাশ্বের আলম ভূইয়া কে মনোনীত করবেন।

রেলস্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, নাঙ্গলকোট স্টেশনের পাশে বিএনপির এক নেতার রেলপথ অবরোধের কারণে লাকসাম স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস এবং হাসানপুর স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর গোধূলি ট্রেনটি আটকা পরে।  
বিকেল সাড়ে পাঁচটার দিকে রেল লাইনের ওপর থেকে অবরোধ সরিয়ে নেয় মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল