banglahour

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড, একজনের যাবজ্জীবন কারাদন্ড

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪১ অপরাহ্ন

ময়মনসিংহে পরকীয়ার জেরে পুলিশ হত্যা মামলায় পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী'র মৃত্যুদন্ড এবং তারাকান্দায় গহনা ছিনতাইয়ের জেরে এক নারী হত্যার মামলায় একজনের  মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ এবং অতিরিক্ত-৪ এর বিচারক জয়নাব বেগম পৃথক এ রায় দুইটি দেন।

জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বেঞ্চ সহকারি মামুন মিয়া জানান, ২০১৪ সালে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল সাইফুল। এরই জেরে সাইফুলকে হত্যা করে লাশ গুম করতে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে যায় আলাউদ্দিন ও নাসরিন। এঘটনায় নিহত পুলিশ সাইফুলে মা মুলেদা বেগম কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন, আইনজীবীদের তর্ক-বিতর্ক শেষে বিচারক অপরাধিদের উপস্থিতিতে এই আদেশ দেন।

অন্যদিকে জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-৪ এর বেঞ্চ সহকারি আবদুল মালেক জানান,, ২০২২ সালে তারাকান্দায় কুলসুম নামে এক নারীকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল ও দ্বীন ইসলাম স্থানীয়দের হাতে আটক হন। এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রায়ে রুবেলকে মৃত্যুদন্ড এবং দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল