banglahour

মুক্তিযোদ্ধারা আামাদের মাথার তাজ : চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আমীর রুহুল আমিন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক। মুক্তিযোদ্ধারা এ জাতীর শ্রেষ্ঠ সন্তান। সুখে -দুঃখে, বিপদে আপদে যেকোন প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকবো। মুক্তিযোদ্ধাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো। অসুস্থ প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।  জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় জীবননগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান ও সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন , যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল