banglahour

হিজলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত ইসলামীর প্রার্থীর

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(৯ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩৫ অপরাহ্ন

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করা হবে। কোনো দূর্নীতি অনিয়ম লুটপাট হবে না।
বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা সদরে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন দলের কর্মকাণ্ড দেখেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ টি মন্ত্রনালয় পরিচালনা করেছেন সেখানে কোনো দূর্নীতি অনিয়ম লুটপাট হয়নি। ইনশাআল্লাহ আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করবেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক সরকার দেখেছেন।সবাই লুটপাট ও দূর্নীতি অনিয়ম করেছেন। ইনশাআল্লাহ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশ সঠিক পথে পরিচালিত হবে।তাই তিনি দাড়িপাল্লা মাকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল