banglahour

রাঙ্গামাটি পরিদর্শনে বিসিবি বয়স ভিত্তিক দলের পরিচালক আসিফ আকবর

খেলা | রাঙ্গামাটি প্রতিনিধি

(১০ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩৯ অপরাহ্ন

রাঙ্গামাটিতে বয়স ভিত্তিক ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়ন আসিফ আকবর রাঙ্গামাটির জেলা ক্রীড়া সংস্থা ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিরিময় করেন।
এসময় রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, নির্মল বড়ুয়া মিলন, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ) সহ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা ও বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পার্বত্য জেলা রাঙ্গামাটির বয়স ভিক্তিক খেলোযাড়দের মানোন্নয়ন ও খেলা উপযুক্ত পরিবেশ তৈরীতে খেলোয়াড় ও সংগঠকদের মতামত গ্রহণ করেন পরিচালাক আসিফ আকবর।
রাঙ্গামাটি মাঠ পরিদর্শনে হতাশা প্রকাশ করে আসিফ আকবর বলেন, এখানকার ক্রিকেটের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা নাই এটা আমাকে হতাশ করেছে। শারীরিক সক্ষমতার দিক থেকে এই অঞ্চলের মানুষ বেশ এগিয়ে, এটাকেই ক্রিকেট বোর্ড কাজে লাগাতে চায়। বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়নের প্রয়োজনীয় চাহিদা পূরণের সাথে সাথে ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল