banglahour

ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান- প্রস্তুতি সভায় প্রার্থী জালাল উদ্দিন

রাজনীতি | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৬ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৭:০১ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন।

বৃহস্পতিবার(৬ নভেম্বর)পাকুন্দিয়া বড়বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া– কটিয়াদী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে বর্তমান সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, “আমি ও আমার দল নির্বাচনে বিজয়ী হলে দেশ পুনর্গঠন এবং পাকুন্দিয়া– কটিয়াদীর সর্বাত্মক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে ভিপি কামাল উদ্দিন বলেন, “ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষকে জয়ী করতে হলে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল