
(৮ মাস আগে) ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৫৬ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে বর্নাঢ্য র্যালী করেছে মহানগর নগর ও দক্ষিণ জেলা বিএনপি। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখর হয়ে উঠেছে নগরীর অলিগলি থেকে রাজপথ।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নতুন বাজার, গাঙ্গিনারপাড় ও কাচারি সড়কে এই বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এর মধ্যে এদিন সন্ধ্যায় নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে মহানগর বিএনপির উদ্যোগে একটি র্যালী বের হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এই র্যালীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এম.এ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুন প্রমূখ।
র্যালী পূর্ব সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর নেতৃত্বেই হতাশাগ্রস্থ জাতি পেয়েছিল আলোর দিশা। তিনিই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
এর আগে দিবসটি উপলক্ষ্যে বিকালে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে অপর একটি র্যালী বের করে দলীয় নেতাকর্মীরা। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।