
(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৪:২৪ অপরাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নলবাইদ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিল মিয়ার জমি জোর পূর্বক একই গ্রামের ফজলু মিয়া ও তার লোকজন দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লিল মিয়া ও তার পরিবার । আজ শনিবার সকালে লিল মিয়া তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, তার পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করে আসছে একই গ্রামের ফজলু মিয়া ও তার ভাই খলিল মিয়া, শরীফ মিয়া সহ তার লোকজন। এ ঘটনায় আদালত ১৪৪/১৪৫ ধারা নিষেধাজ্ঞা জারি করলে ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফজলু মিয়া ও তার লোকজন জোর করে জমি দখলের চেষ্টা ও তাদের কে নানাভাবে ভয়ভীতি এবং হত্যার হুমকি দিচ্ছে । এ ঘটনায় পুলিশ একাধিক বার ফজলু মিয়া ও তার লোকজন কে বাধা নিষেধ দিলেও সেটি তারা মানছেনা। বর্তমানে তারা আতঙ্কে ও নিরাপত্তায় দিনযাপন করছে। তাই তারা প্রশাসনের সুদৃষ্টি ও বিচার প্রার্থনা করছেন ।