banglahour

নির্বাচনী গেট ভাঙ্গার প্রতিবাদে ফরিদপুরে ঝাড়ু মিছিল

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৪:২৭ অপরাহ্ন

ফরিদপুর -৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল এর নির্বাচনী প্রচারণার  গেট ও ব্যানার ফেস্টুন ভাংচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে চরভদ্রাসনে। মিছিলে স্থানীয় নারী-পুরুষ ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ জানায়।

শনিবার সকালে চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গী থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

চরভদ্রাসন,  সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন মুফতি রায়হান জামিল। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে তার নির্বাচনী গেট ভাঙচুর ও ব্যানার ছিড়ে ফেলা হয়।

এ সময় মুফতি রায়হান জামিল বলেন, জনগণ ভালবেসে যাকে ভোট দেবে তিনিই জয়ী হবেন। ব্যক্তি আক্রোশ বাদ দিয়ে জনতার জন্য কাজ করে ভালবাসা অর্জন করতে হবে। প্রতিপক্ষের ব্যানার ছিড়ে জনগণের সমর্থন আদায় হবে না। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল