banglahour

মোংলার পশুর নদীতে পর্যটকবাহী বোট উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:১১ অপরাহ্ন

মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছেন বনবিভাগ ও স্থানীয় লোকজন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট 'ম্যানগ্রোভ ভেলী'তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচন্ড ঢেউয়ের তোড়ে বোটটি  উল্টে যায়। এ সময় বোটের সকলেই নদীতে পড়ে যান। তারা কেউ কেউ নিজ নিজ সাঁতরে কুলে উঠে, আবার কেউকে কেউকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্ত নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। নিখোঁজ এ আমেরিকা প্রবাসীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশী অভিযান চালাচ্ছে বনবিভাগ।

এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজের (নৌবাহিনীর জাহাজ) প্রচন্ড  ঢেঁউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে। তিনি তার নিজ ও শালা-শালীর পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে আসেন। তিনি ঢাকার উত্তারাতে থাকেন। তার মুল বাড়ী বরিশালে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল