banglahour

খানজাহান আলী থানার যোগীপোলে মতবিনিময় ভোট বানচালে ষড়যন্ত্রকারীরা জনগণের শত্রু:বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৯ মাস আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:১৯ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার রক্ষায় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করে ভোট বানচালের চেষ্টা চালানোকারীরাই জনগণের শত্রু। জনগণের অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (শনিবার) বিকালে খান জাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের তেলিগাতী গ্রামে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাস্টার নজরুল ইসলাম। সঞ্চালনা করেন মীর শওকত হোসেন হিট্টু। প্রধান বক্তা ছিলেন খান জয়নালী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ বক্তা ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস ও শেখ আলমগীর হোসেন। এছাড়া স্থানীয় ১ নং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবর্তনের পথ রুদ্ধ করতে চায়। জনগণকে সতর্ক থাকতে হবে যাতে কোনো পক্ষ নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের সুযোগ নষ্ট করতে না পারে। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। জনগণের ভোটে গঠিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হয় এবং কর্মসংস্থান ও উন্নয়ন ত্বরান্বিত হয়। বকুল অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে বর্তমান সরকারের শাসনামলে খুলনার অর্থনৈতিক ভিত্তি পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। সোনালী জুট মিলসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন।তিনি সাম্প্রতিক সময়ে সোনালী জুট মিল পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, মিলের যন্ত্রপাতি এমনকি দেয়ালের ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হচ্ছে,যা অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের দৃষ্টান্ত। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠিত হলে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু করা হবে।কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের পুনর্জাগরণ এবং যুবসমাজের জন্য আয়মুখী সুযোগ নিশ্চিত করা হবে। নারীদের জন্য হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।কৃষকদের জন্য উন্নতমানের বীজ,সার ও কৃষি-প্রযুক্তি সরবরাহে স্মার্ট কার্ড ব্যবস্থা চালু হবে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন,যেই প্রার্থীই ভোট চাইতে আসুক,তাকে জানতে হবে তিনি এতদিন কোথায় ছিলেন এবং জনগণের দুঃসময়ে তাঁর ভূমিকা কী ছিল। যারা শুধু নির্বাচনের সময় সক্রিয় হয়, তাদের পরিহার করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় রকিবুল ইসলাম বকুল একজন অসহায় মহিলাকে একটি চায়ের দোকান নির্মাণ ও চালু করতে সার্বিক সহযোগিতা করেন।পরে তিনি তেলিগাতী পূরবী সংঘ ক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় যুব সমাজের খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল