banglahour

মাদকমুক্ত তরুণ সমাজই গড়বে আগামীর বাংলাদেশ: বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ৯ নভেম্বর ২০২৫, রবিবার, ৪:২০ অপরাহ্ন

মাদকমুক্ত তরুণ সমাজ আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন  বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি আজ বেলা ১১ টায় খুলনার খালিশপুর বয়রা মোড় থেকে খালিশপুর থানা ছাত্রদলের আয়োজনে মাদক বিরোধী র‍্যালি উদ্বোধন কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,খুলনা মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী হোসেন উজ্জজ্জামান হোসেন, ছাত্রদল খালিশপুর  থানার আহ্বায়ক  মিরাজ হোসেন মানিক,সদস্য সচিব ফয়সাল বাপ্পি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা ।  মাদক বিরোধী র‍্যালিটি    বয়রা মোড়, বৈকালিমোড়,খুলনা পলিটেকনিক কলেজ মোড়  হয়ে হাজী মুহাম্মদ মহসিন কলেজের সামনে যেয়ে শেষ হয়। মাদকবিরোধী এ র‍্যালিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিএনপি'র কেন্দ্রীয় নেতা বকুল আরো বলেন,শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি  খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। আজকের শিক্ষার্থী   আগামী  বাংলাদেশের শক্তি। তাই এতরুন প্রজন্মকে যে কোন মূল্যে মাদক থেকে দূরে রাখতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল