banglahour

খুলনায় চলন্ত ইজিবাইকের মটরের সাথে ওড়না পেচিয়ে একজন মেয়ের মৃত্যু

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৫, রবিবার, ৪:২২ অপরাহ্ন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাজার শেরের মোড়ে সুরাইয়া খাতুন(২৪) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিরবিভাগে মেডিসিনের ডাক্তার দেখিয়ে বাসায় যাওয়ার সময় ইজিবাইকে চড়েন। ইজিবাইক চলাকালীন ইজিবাইকের মটরের সাথে অসাবধানতা বশত গলার ওড়না পেচিয়ে নিচে পড়েগিয়ে ঘটনাস্থলেই গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 
পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  নিয়েযায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১ তাকে ব্রডডেড (মৃত) ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে বলে জানা যায়।নিহতের পিতা- মোঃ আতিয়ার মোল্লা, সাং- হিতিয়া, থানা- অভয়নগর, জেলা- যশোর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল