banglahour

রাঙ্গামাটি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ প্রদান

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৮ মাস আগে) ৯ নভেম্বর ২০২৫, রবিবার, ৭:৪৭ অপরাহ্ন

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। 
রবিবার (৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম ।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক জেলার পদ বিভাজনের ভিত্তিতে বিদ্যমান শূন্য পদের বিপরীতে এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত দুই কর্মকর্তা জহিরুল ইসলাম তালুকদার ও মোহাম্মদ উল্যাহকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল