banglahour

বিএনপি ক্ষমতায় এলে সিলেটকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে — খন্দকার মুক্তাদির

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৯ মাস আগে) ৯ নভেম্বর ২০২৫, রবিবার, ৭:৫৬ অপরাহ্ন

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে সিলেটকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, “সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও অর্থনীতিকে শক্তিশালী করতে বিএনপি সরকার দায়িত্ব নেবে। সিলেটকে একটি বাণিজ্যবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমরা ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত পরিকল্পনায় কাজ করবো। সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা বেকারত্ব ও সামাজিক অস্থিরতা কমাবে।”

রবিবার (৯ নভেম্বর) সকালে নগরীর কালীঘাট ডাকবাংলা রোড থেকে শুরু করে শাহচট, আমজদ আলী রোড, মহাজনপট্টি, কাস্টঘর, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, ব্রক্ষয়বাজার ও সিটি মার্কেটসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন—
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মোনিম, সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ফোবেব হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সামুন, প্রচার সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল