banglahour

ধামরাইয়ে ইলেকট্রনিকসের দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

সারাদেশ | ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(৭ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:৫০ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস পণ্য বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মেসার্স আফিফা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের ওই দোকানটিতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় আবু সাঈদ নামে এক ব্যবসায়ীর দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী। রাত প্রায় ৮টার দিকে শাটারের নিচ দিয়ে ধোঁয়া দেখতে পান পথচারীরা৷ পরে শাটার ভেঙে আগুনের কুণ্ডলি দেখা যায়। প্রায় ৩০ মিনিট ধরে পানি ও বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এতে ইলেকট্রনিকস পণ্য, নগদ টাকা, ফার্নিচারসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সরেজমিনে গিয়ে দোকানটি ভস্মীভূত অবস্থায় দেখা যায়। প্রায় এক ঘণ্টা পরও দোকানিসহ স্থানীয়রা পুড়ে যাওয়া মালামাল

ভুক্তভোগী আবু সাঈদের বাবা সোনা মিয়া বলেন, রাতে দোকান বন্ধ করে চলে যাই। এর আধা ঘণ্টা পর আগুনের খবর পাই। এসে দেখি এলাকার লোকজন আগুন নেভাচ্ছে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। এরমধ্যে বেশিরভাগই ইলেকট্রনিকস পণ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল