banglahour

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

অর্থনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৫ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ৫:০৮ অপরাহ্ন

দিনাজপুরের হাকিমপুরে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।  
সোমবার ( ১০ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরন করা হয়। ১হাজার ৪শ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ,১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০জন কৃষককে ১ কেজি করে সুর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। । 
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম সহ অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল