banglahour

সিলেটে টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গঠিত হলো ‘সিলেট ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফিড)’

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১১ মাস আগে) ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:৪৬ পূর্বাহ্ন

আইডিয়া, ক্লিন (কোস্টাল লাইভ্লিহুড এন্ড এনভারয়নমেন্টাল একশন নেটওয়ার্ক), বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট) এর যৌথ উদ্যোগে ফোরামটি গঠিত হয়েছে স্থানীয় বিশ্ববিদ্যালয়, সাংবাদিক, এনজিও প্রধান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে।
ফোরামটি গঠনের লক্ষ্য, ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এতে অর্থায়ন রোধ করে নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রচার ও বিনিয়োগের জন্য সরকারি ও মাল্টিল্যাটারাল ব্যাংকের সঙ্গে এডভোকেসি করা।
এ ছাড়াও অন্যান্য কার্যক্রমের মধ্যে  স্থানীয় সরকার ও সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধি, ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় এবং আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক দলের ইসতেহারে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অন্তর্ভুক্তি নিশ্চিত করা অন্যতম।
ফোরামের প্রথম সভায় সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাহমিনা ইসলাম,সম্পাদক এম এ সায়েম  এবং সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,পাসকপ এর গৌরাঙ্গ পাত্র, দেশ টিভি'র ব্যুরো চিফ খালেদ আহমদ, অ্যাডভোকেট জাকিয়া জালাল এবং সিলেট সোলার সল্যুশন এর পরিচালক জনাব মোঃ ফুরুক মিয়া, কয়ছূল আলম, নাসরিন বানূ, সোনিয়া ডারিং, জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি এবং মিতালি চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিয়ার নাজিম আহমদ।
ফোরামের সভাপতি অধ্যাপক ডঃ তাহমিনা ইসলাম বলেন, টেকসই উন্নয়নের জন্য কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন করাই হবে এই ফোরামের মূল লক্ষ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল