banglahour

শ্রীনগরে জমি দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন

সারাদেশ | শ্রীনগর প্রতিনিধি

(৮ মাস আগে) ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:৫৮ পূর্বাহ্ন

সড়কের শ্রীনগরে ভূমিদস্যু, মামলাবাজ, মাদক ব্যবসায়ী ও মালিকানা জমি দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম নওপাড়া-সুরুদীয়া পাইলভোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পশ্চিম নওপাড়া এলাকাবাসীর ব্যানারে আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত মো. আনোয়ার হোসেন মীর বলেন, পাইভোগ সড়কের দক্ষিণ পাশে আমাদের মালিকানা একটি জমি ওই এলাকার ভূমিদস্যু সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য আজাহার তার ছেলে মাহাবুব খেলার মাঠের নামে দখলের চেষ্টা করছে। এর আগে জমি সংক্রান্ত মামলায় বিজ্ঞ আদালতের রায়ও আমাদের পক্ষে এসেছে। অথচ ভূমি সিন্ডিকেটটি আমাদের মালিকানা জমিটি খেলার মাঠের নামে বিভি-

ন্নভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জমিটি দখলের পাঁয়তারা করছে। এ সময় আনোয়ার হোসেন মীরের ছেলে শ্যামল মীর দলিল ও অন্যান্য কাগজপত্র মূলে তারাই জমিটির বৈধ মালিকানা দাবী করেছেন। তিনি আরো বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি বানচালের লক্ষ্যে আজাহারগং বিভি- ন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে। স্থানীয় মো. ফারুক নামে এক ব্যক্তি অভিযোগ করেন, কুচক্রিমহলটি এলাকায় সমাজ সেবার নামে পাইভোগে জমি দখল চেষ্টাসহ নানান ষড়যন্ত্রমূলক ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। মো. আমির হোসেন নামে একজন অভিযোগ করেন, জমিটির বিষয়ে সত্য কথা বলাতে আজাহারগং আমার বিরুদ্ধেও মিথ্যা সংবাদ ও এলাকায় অপপ্রচার চালায়। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মো. আজাহার হোসেন মোবাইল ফোন ধরেননি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল