banglahour

পিরোজপুরে জেলা প্রশাসক আশরাফুল আলম এর বদলি আদেশ প্রত্যাহারে মানববন্ধন

সারাদেশ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:১১ অপরাহ্ন

পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক  মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১১ নভেম্বর)  সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  শহরের টাউন ক্লাব রোডে পিরোজপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পিরোজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ।

অংশগ্রহণকারীরা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে পিরোজপুর জেলায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। তাঁর আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফলে জেলার সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা ফিরে পেয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ তাঁর বদলির আদেশে জেলার মানুষ উদ্বিগ্ন। তাঁরা সরকারের কাছে দাবি জানান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবেই বহাল রাখা হোক।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল