
(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৫, বুধবার, ৩:৫৩ অপরাহ্ন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেনকে ময়মনসিংহ-৪ (সদর) আসনে সংসদ সদস্য মনোনয়নের দাবিতে বিশাল শোডাউন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টাউন হল থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন আহমেদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টুটুল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ সদরের উন্নয়ন ও দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই যোগ্য নেতৃত্ব হিসেবে তারা ডা. জাহিদ হোসেনকে সংসদে দেখতে চান বলে শ্লোগান দেন।