banglahour

ধোবাউড়ায় “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ১২ নভেম্বর ২০২৫, বুধবার, ৩:৫৫ অপরাহ্ন

ময়মনসিংহের সীমান্তবর্ত্তী উপজেলা ধোবাউড়ায় “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার, এফএসএল প্রকল্প কর্মকর্তা নুসরাত জাহান মাফিয়া, ধোবাউড়া প্রেসক্লাব দপ্তর সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পটি ধোবাউড়া উপজেলার গামারীতলা ও সদর ইউনিয়নের ৬০০ পরিবারের জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি জলবায়ু সহনশীল কৃষি, নিরাপদ পানির উৎস, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, বিকল্প জীবিকায়ন এবং টেকসই উন্নয়নের দিকগুলোতে বিশেষ গুরুত্ব দেবে।

স্বাগত বক্তব্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল বলেন, “খাদ্য নিরাপত্তা শুধু খাবার পাওয়া নয়, এটি একটি সম্মানজনক ও টেকসই জীবনযাত্রার অংশ। এই প্রকল্পের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি পরিবার জলবায়ু সহনশীল হয়ে নিজের উন্নয়নের পথ নিজেই তৈরি করতে পারবে।”

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা ও জীবিকায়নের উন্নয়ন ঘটিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় একটি টেকসই মডেল হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল