banglahour

খুলনা ওয়াসায় দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে কর্মচারীদের বিক্ষোভ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ১২ নভেম্বর ২০২৫, বুধবার, ৩:৫৭ অপরাহ্ন

আজ সকাল ১১ টায় ওয়াসর শ্রমিক কর্মচা‌রিরা উপ ব‌্যবস্থাপনা প‌রিচালক ঝুমুর বালার রু‌মে কর্মচা‌রি ছাটাই বন্ধ, অ‌নিয়ম ও হিসাব দূর্নী‌তির‌ হিস‌াব তলব, ছাটাই‌য়ের স্থা‌নে নতুন নি‌য়োগ বন্ধ রাখার দা‌বি জানান। এ সময় উপ ব‌্যবস্থাপনা প‌রিচালক ঝুমুর বালার সা‌থে শ্রমিক কর্মচা‌রি‌দের সা‌থে তর্ক বিতর্ক সৃ‌স্টিয় হয়। এক পর্যা‌য়ে শ্রমিক কর্মচা‌রিরা ঝুমুর বালার ক‌ক্ষে প্রায় ১ ঘন্টা অবস্থান নি‌য়ে তা‌কে অবরুদ্ধ ক‌রে রা‌খে। এ সময় উপ ব‌্যবস্থাপনা প‌রিচালক ঝুমুর বালা সমস্ত সিদ্ধান্ত ব‌্যবস্থাপনা প‌রিচালক আবু সা‌য়েদ মোঃ মনজুর আল‌ম নে‌বেন ব‌লে আ‌ন্দোলন কারী‌দের জানান। শ্রমিক কর্মচা‌রিরা ১০ দফা দা‌বি আগামী ৭ দি‌নের ম‌ধ্যে বাস্তবায়‌নের আ‌ল্টি‌মেটাম ঘোষনা ক‌রেন। খুলনা ওয়াসা শ্রমিক কর্মচা‌রি ইউ‌নি‌য়ের নেতারা জানান, শ্রম আইন না মেনে কর্মচা‌রি‌দের ছাটাই করার চক্রন্ত কর‌ছে ওয়াসার কর্মকর্তরা। ছাটাই‌য়ের পর শুন‌্য স্থা‌নে নি‌য়োগ বা‌নিজ‌্যর পায়তারা কর‌ছে, কর্মকর্তারা নিয়ম ব‌হিরভুত ভা‌বে গা‌ড়ি ব‌্যবহার বন্ধ, এম‌ডি নি‌য়ো‌গে অর্থ অপচয়, গত ১৫ মা‌সের যাব‌তিয় বিল ভাউচা‌রের হিসাব প্রদান, বন্ধ থাকা বোতল প্লা‌ন্টের আউট সো‌র্সিং কর্মচা‌রি‌দের ভুয়া বেতন প্রদা‌নের হিসাব, ওয়াসায় কর্মরত কর্মকর্তা‌দের নিয়ম ব‌হিরভুত প্লা‌ন্টে বসবাস সহ ১০ দফা দা‌বি আগামী ৭ দি‌নের ম‌ধ্যে শ্রমিক কর্মচা‌রি‌দের সম্মু‌খে প্রকা‌শের দা‌বি জানান।
কর্মকর্তা ঝুমুর বলার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে গাড়ি ব্যবহারের বিষয়ে অভিযোগ করলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। কর্মচারীরা এ বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল